প্র্যাকটিস মেইক এ ম্যান পারফেক্ট
প্র্যাকটিস মেইক এ ম্যান পারফেক্ট মানে অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে। মনে আছে প্রথম যখন কী-বোর্ড টিপে একটা একটা অক্ষর খুঁজে একটা বাক্য গঠন করেছি আবার মাঝে মধ্যে অক্ষর খুঁজতেই চোখ ঝাপসা হয়ে যেতো। আয় হায় কিভাবে এই কী-বোর্ড দিয়ে লিখব, এটাতো অসম্ভব মনে হতো। অনেক আগে বাংলা ইংরেজি টা্ইপিং কোর্স করানো হতো বিভিন্ন লার্নিং সেন্টারে। নির্দিষ্ট কী এর উপর আঙ্গুল রেখে প্র্যাকটিস করা কি যে একটা কষ্ট বাপরে বাপ এরপর আবার মনে রাখা কোন শব্দ কোথায় আছে। একবার স্ক্রীনে একবার কী-বোর্ডে দেখে লিখলে এক ঘন্টায়ও ৫লাইন লেখা যায় না। কম্পিউটার প্রশিক্ষণ ছাড়াই কী-বোর্ডেই এই লেখাটা লিখছি, কী-বোর্ডে তাকানোর প্রয়োজন হয় না তেমন এবং এটা সম্ভব হয়েছে অনুশীলনের মাধ্যমে। প্রফেশনাল না হলেও অকেশনাল টাইপার হিসেবে খারাপ না। অথচ এ কাজটাই ছিল একসময় আমার অনার্স পাশের চেয়েও কঠিন। রীতিমত যুদ্ধে নামার সমান মনে হতো যখন লিখতে বসতাম। রীতিমত ঘাম বের হয়ে যেতো শরীর দিয়ে।
জীবনটা এমনি, যে ছেলেটা হাফেজ হয়েছে আমাদের কাছে অবাক মনে হয় কিভাবে ৩০ পারা কোরআন শিখে ফেললো, যে মানুষটা সাইকেল দিয়ে দঁড়ির উপর চলছে, কিংবা যে ছেলেটা মাথায় ফুটবল রেখে সারাদিন নানান কাজ করে বেড়ায় সবই অবাক হওয়ার মতো বিষয়। কিন্তু যারা এসব করছে সবাই মানুষ “আশরাফুল মাকলুকাত”। আমি নিজে ওয়েবসাইটের ১টা পেজ তৈরী করিয়ে নিয়েছিলাম ১০ হাজার টাকায় এখন পুরো ওয়েবসাইট বানায় ৫ হাজার টাকায়। যে কঠিন কাজগুলো আমাদের কাছে পাহাড়সম মনে হয় সেই কঠিন কাজগুলোই একসময় একেবারে সহজ হয়ে যায় শুধুমাত্র প্র্যাকটিস বা অনুশীলনের এর কারনে। শুধুমাত্র রেগুলার প্র্যাকটিসের মাধ্যমেই মানুষ নিজেকে প্রফেশনাল মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন।
আপনি যে কাজই থাকুন না কেন সে কাজটাই হতে পারে আপনার জীবনের সফলতার সিঁড়ি, সে কাজে আপনার পারদর্শিতা আপনাকে অনেকের মধ্যে অন্যতম করে তুলবে। পারদর্শিতা অর্জনের জন্য আপনাকে কী-বোর্ডের ন্যায় প্রতিদিন হাত রাখতে হবে বা প্র্যাকটিস করতে হবে। একসময় আপনি যেভাবে না দেখেই টাইপ করতে পারবেন ঠিক একইভাবে জীবনের লক্ষ্য অর্জনে এগিয়ে যাবেন বাধাহীনভাবে। নিয়মিত প্র্যাকটিস আপনাকে পারফেক্ট মানুষ হিসেবে তৈরী করবে। নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় কী-বোর্ড এর মতো যতবেশি প্র্যাকটিস করা যাবে ততবেশি নিঁখুত হওয়ার সম্ভাবনা থাকবে, এবং সফলতা অর্জন সম্ভব।
